Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইউরোপআন্তর্জাতিকখেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের মুকুট জেতার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মহারণ চ্যাম্পিয়ন্স লিগের মুকুট জেতার লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল।

আজ রাত ১ টায় প্যারিসে মেগা ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।ফাইনালকে ঘিরে উত্তেজনার কমতি নেই। এই প্রতিযোগিতায় ১৬ বার ফাইনালে উঠে ১৩ বারই শিরোপা জিতেছে রিয়াল। অন্যদিকে তাদের অর্ধেকবারও এই ট্রফি ছোঁয়ার সুযোগ পায়নি লিভারপুল। তাদের ঝুলিতে আছে ৬টি শিরোপা।এ ছাড়া প্রতিযোগিতাটিতে এর আগে এই দুদল মোট আটবার মুখোমুখি হয়েছে। যার মধ্যে রিয়াল জিতেছে চার বার, লিভারপুল জিতেছে তিন বার। তবুও ফাইনালের লড়াইয়ের মঞ্চে  কেউ কাউকে ছাড় দিতে নারাজ।মেগা ফাইনালের জন্য সেরা দল নিয়েই প্রস্তুত লিভারপুল। লা লিগায় পুরো আসর দুর্দান্ত কাটায় দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদও।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button