Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যক্রিকেটখেলাধুলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শ্রীলঙ্কার লিড

অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের প্রতিরোধ ভাঙতে মরিয়া হয়ে দ্বিতীয় রিভিউ হারাল বাংলাদেশ। চান্দিমালের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো তারা।সৈয়দ খালেদ আহমেদের ফুল লেংথ বলটি আঘাত হাতে চান্দিমালের প্যাডে। বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। খালি চোখেই অনেকটা পরিষ্কার বুঝা যাচ্ছিল, মিডল স্টাম্পে পড়া বল বেরিয়ে যাবে লেগ স্টাম্প দিয়ে।

কিন্তু উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ অধিনায়ক তবুও নিলেন রিভিউ। রিপ্লেতে দেখা যায়, বল বেরিয়ে যেত লেগ স্টাম্প দিয়ে।তখন ৭৫ রানে খেলছিলেন চান্দিমাল।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত সাফল্যটি প্রায় এনেই দিয়েছিলেন সৈয়দ খালেদ আহমেদ। কট বিহাইন্ডের আবেদনে আঙুলও তুলে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গেলেন ৯৪ রানে থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউস।

অফ স্টাম্পের বাইরে পড়া বলের বাড়তি বাউন্সে পরাস্ত হন ম্যাথিউস। ডিফেন্স করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি তিনি। ব্যাটের গা ঘেঁষে কিপারের গ্লাভসে বল জমা পড়লে জোরাল আবেদন করেন বাংলাদেশের সবাই।আম্পায়ার আউটও দেন। রিভিউ নিতে দেরি করেননি ম্যাথিউস। রিপ্লেতে দেখা যায়, বল লাগেনি ব্যাটে।

লাঞ্চের আগে একটি উইকেটের আশায় দলের সফলতম বোলার সাকিব আল হাসানের হাতে আরেকবার বল তুলে দিলেন মুমিনুল হক। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের প্রতিরোধ ভাঙতে পারলেন না বাঁহাতি এই স্পিনার। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করে শ্রীলঙ্কাকে লিড প্রথম সেশনেই লিড এনে দিলেন এই দুইজন।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৩৬৯। স্বাগতিকদের চেয়ে তারা এগিয়ে ৪ রানে।ম্যাথিউস খেলছেন ২ ছক্কা ও ৬ চারে ৯৩ রানে। তার সঙ্গী চান্দিমালের রান এক ছক্কা ও ৫ চারে ৬১।ষষ্ঠ উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন জুটি ২৫৩ বলে ১০৩ রানের।

লঙ্কানদের দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে চতুর্থ দিন খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেশনে হওয়া ৩৩ ওভারে কোনো উইকেট নিতে পারেনি তারা। এই সময় সফরকারীরা রান করেছে ৮৭।তাইজুল ইসলামের বল ফাইন লেগে খেলে দুই রান নিলেন দিনেশ চান্দিমাল। আর এতেই বাংলাদেশকে ছাড়িয়ে গেল শ্রীলঙ্কা।একই সঙ্গে পূর্ণ হলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চান্দিমালের জুটির শতরানও, ২৪৬ বলে।

সেঞ্চুরির দুয়ারে থাকা ম্যাথিউস খেলছেন ৯৩ রানে। চান্দিমালের রান ৬০। শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৮।সিরিজের প্রথম টেস্টে ফিফটি করা দিনেশ চান্দিমাল এই স্বাদ পেলেন আরও একবার। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১১৮ বলে স্পর্শ করলেন পঞ্চাশ।টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের এটি ২২তম অর্ধশত। বাংলাদেশের বিপক্ষে করলেন চতুর্থবার।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন চান্দিমাল।দলকে উইকেট এনে দিতে নিজেই বল হাতে তুলে নেন মুমিনুল হক। প্রথম ওভারে প্রায় সাফল্য পেয়েই গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু রিভিউ নিয়ে টিকে যান দিনেশ চান্দিমাল।

পানি-পানের বিরতিতে পর প্রথম ওভারেই আক্রমণে আসেন মুমিনুল। চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে করেন তিনি। তার বাঁহাতি স্পিন পা বাড়িয়ে খেলেন চান্দিমাল। টার্ন করে বেরিয়ে যাওয়া বল ব্যাটের খুব কাছ ঘেঁষে জমা পড়ে কিপারের গ্লাভসে।জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিতে দেরি করেননি চান্দিমাল।যে লক্ষ্য নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ, প্রথম ঘণ্টায় পূরণ হয়নি তার একবিন্দুও। শ্রীলঙ্কার একটি উইকেটও এখন পর্যন্ত নিতে পারেনি তারা। উল্টো স্বাগতিকদের হতাশ করে দ্রুত রান তুলে নিজেদের লক্ষ্যের দিকে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় খেলা হয়েছে ১৮ ওভার। এই সময় কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান তুলেছে সফরকারীরা।আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেঞ্চুরিতে চোখ রেখে ৫ চার ও ২ ছক্কায় ৮২ রানে খেলছেন ম্যাথিউস। ফিফটির দুয়ারে থাকা চান্দিমালের রান এক ছক্কা ও চারটি চারে ৪২।

১১৫ ওভার শেষে লঙ্কানদের রান ৫ উইকেটে ৩৩৮। বাংলাদেশ থেকে আর স্রেফ ২৭ রান পিছিয়ে তারা।লিডের পথে দলকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। তাদের জুটি এরই মধ্যে স্পর্শ করছে ফিফটি, ১১৫ বল।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button