Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আ’লীগ সরকারই পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন নদীর পানির হিস্যা আদায় বা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারই পদক্ষেপ নিয়েছে। এর বাইরে আর কোনো সরকারের কোনো পদক্ষেপ ছিলো না।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: ‘বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী গণভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নামক এই বদ্বীপকে এমন ভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম এখানে সুন্দর ভাবে টিকে থাকতে পারে। নতুন প্রজন্মের জন্যই বদ্বীপ পরিকল্পনা ও ২১০০ সালের জন্য ডেল্টাপ্লেন হাতে নিয়েছে সরকার।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছিলো বলেই, করোনার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে। এখন নান প্রতিবন্ধকতাকে সামনে রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

বাংলাটিভি/জাবেদ আবদুল্লাহ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button