Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো পাঁচজনের

সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।বুধবার (২৬ মে) দিনগত রাত ২টার দিকে সলঙ্গা থানার ঢাকা-রাজশাহী মহাসড়কের রামারচড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪), বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button