Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নসরকার

খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে: সমাজকল্যাণমন্ত্রী

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বুধবার (২৫ মে, শেখ কামাল স্টেডিয়াম, লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা(অনুর্ধ-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক লালমনিরহাট মোঃ আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিয়ার রহমান, প্রশাসক, জেলা পরিষদ লালমনিরহাট ও ডা. নির্মলেন্দ রায়, সিভিল সার্জন,  লালমনিরহাট প্রমুখ।

ল

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াবান্ধব। তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার দেশে ক্রীড়া অবকাঠামো তৈরি করছে। খেলাধুলার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের উৎসাহী করতে শিক্ষক  অভিভাবক ও সংগঠকদের আহ্বান জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button