
মিরপুরের শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের ৩য় দিনের খেলা বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছ।
তৃতীয় দিনে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ৭০ ওভার ১ বলে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা। মিরপুরে ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন শ্রীলঙ্কা। অবশ্য দিনের ২য় বলেই সাফল্য তুলে নেয় টাইগাররা। শ্রীলঙ্কার রাজিথাকে শূন্য রানে বোল্ড করেন এবাদত। এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন করুনারত্নে। কিন্তু ৮০ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এ লঙ্কান ব্যাটার।
বাংলাটিভি/শহীদ



