Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের

ইউক্রেনে রাশিয়ার হামলার পর খাদ্য সংকট শুরু হয়েছে দেশে দেশে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আসন্ন মাসগুলোতে বিশ্বজুড়ে খাবারে ঘাটতি দেখা যাবে বলে সতর্ক করেছেন। তবে সংকট মোকাবিলায় তিনি আশা প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুতেরেস বলেন, ইউক্রেন থেকে শস্য সরবরাহের ব্যাপারে তিনি রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তাছাড়া রাশিয়ার সার রপ্তানি পুনরুজ্জীবিত করতেও আলোচনা চলছে বলে জানান জাতিসংঘ প্রধান।

গুতেরেস আরও বলেন, আমি আশাবাদী তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সম্মেলনে তিনি নিরাপত্তা ও অর্থনৈতিকখাতের উন্নয়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

এদিকে ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত তিন হাজার ৭৫২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ মানুষ।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button