
২৪ ঘণ্টায় সারা দেশে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জনে।
বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন।২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।
বাংলাটিভি/শহীদ



