Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

বন্যার্তরা নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পাবেন: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।বুধবার (১৮ মে) সকালে সাভারের দোসাইদ এলাকার অধন্য স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবন উদ্বোধন শেষে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় ওইসব জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। তাদের কথা সরকার সবসময় ভাবেন। বন্যার্তদের পাশে দেশের সরকার রয়েছে।তিনি বলেন, বন্যার্তদের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। কিন্তু  তাদের স্বপ্ন কোনো দিন পুরণ হবে না। দেশের মানুষ সরকারের পাশে রয়েছে।এ সময় প্রতিমন্ত্রী আশুলিয়ার পাড়াগ্রাম ও মনোহরদি গ্রামের বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button