
জাদুঘরকে একটি জাতির ধারক, বাহক বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্রকে প্রসারিত করার যে জায়গা, সেটি হলো জাদুঘর। এই জাদুঘরের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস-ঐতিহ্য, নিদর্শন ও প্রদর্শনযোগ্য সবকিছু প্রদর্শন করে থাকি। আমাদের জাতীয় জাদুঘর আধুনিকায়ন করার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে।’
বুধবার (১৮মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক জাদুঘর দিবসের উদ্বোধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, ‘আজকে একটি অসাধারণ দিন, আন্তর্জাতিক জাদুঘর দিবস। যার প্রতিপাদ্য হলো ‘দ্য পাওয়ার অব মিউজিয়াম’। ১৯৭৭ সাল থেকে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হচ্ছে। আজকে প্রায় ৪৬ বছর। দিবসটি আমাদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।
বাংলাটিভি/জাবেদ



