Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানআন্তর্জাতিকবিনোদন

শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব

পৃথিবীর প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসছে আজ। বেলজিয়ান অভিনেত্রী ভর্জিনি এফিরির সঞ্চালনায় কানসৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনে হবে উদ্বোধন অনুষ্ঠান

দক্ষিণ ফ্রান্সের ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের মিশেল আজনভিসুসের সিনেমা ‘কাপেজ’ (ফাইনাল কাট) দিয়ে প্রদর্শনী দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। কানের মূল প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য এবার লড়ছে ১৮টি সিনেমা। আর ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগে লড়ছে ১৫টি সিনেমা।

১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম কান উৎসব অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে ২০২০ সালের কান উৎসব বাতিল হয়। গেল বছরে উৎসবটি হলেও তাতে ছিল না প্রাণ। এবার  বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলনমেলায় পরিণত হবে সিনেমার অলিম্পিকখ্যাত উৎসবটি। তবে এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উৎসবে থাকছে না রাশিয়া। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮ মে।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে থাকছে বাংলাদেশের উপস্থিতি। উৎসবে উপস্থিত থাকবেন দেশের একাধিক তারকা, উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শন হবে দেশের একাধিক সিনেমার ট্রেইলার।

উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ ১৯ মে প্রদর্শিত হবে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব’ সিনেমার ট্রেইলার। এই প্রদর্শন উপলক্ষে আজ সন্ধ্যায় ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও উৎসবে উপস্থিত থাকবেন।

একই বিভাগে বাংলাদেশের ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার ট্রেইলার প্রদর্শনের কথা আছে। সে জন্য ফ্রান্সে অবস্থান করছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা।

মার্শে দ্যু ফিল্মে’র ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। ব্যস্ততার কারণে উৎসবে উপস্থিত থাকতে পারছেন না নুহাশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button