
চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করেছে বাংলাদেশ। লঙ্কানদের চেয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে ৩২১ রানে।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। শেষ পযর্ন্ত ৩৯৭ রানেই অল আউট হয় সফলকারীরা। দলের হয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস করেন সর্বোচ্চ ১৯৯ রান। বাংলাদেশের হয়ে নাইম হাসান নেন ছয় উইকেট, সাকিব তিন ও তাইজুল নেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান করেছে বাংলাদেশ। জয় ৩১ ও তামিম ৩৯ রান নিয়ে টাইগারদের পক্ষে তৃতীয় দিন শুরু করবেন।



