Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মাঝি আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে অংশ নেন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও রাশিদুল আলম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, লেফটেনেন্ট কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। আগামী ১৫ জুন এ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button