Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

রাজধানীর বাজারে বেড়েছে শাকসবজিসহ অন্যান্য পণ্যের

গত সপ্তাহের তুলনায় রাজাধানীর বিভিন্ন বাজারে কিছুটা বেড়েছে সবজি দাম। বেড়েছে টমেটো আর কমেছে কাঁচা মরিচের। শুক্রবার (১৩ মে) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম একটু বেশি। কারণ, বৃষ্টিতে কাঁচা সবজি পঁচে যায়। মোটমুটি সব সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। ২/১টা সবজির দাম কম-বেশি হয়েছে।

এদিকে, সবজির বাজারের দাম নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। বাজার করতে এসে আমরা কেউ সুস্থ্য মেজাজে বাড়ি ফিরতে পারি না।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,টমেটোর দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে এ সপ্তাহে হয়েছে ৮০ টাকা। এছাড়া কাঁচা মরিচ ৪০ টাকা দাম কমে হয়েছে ৮০ টাকা কেজি। বাজারে সজনে ৮০ টাকা, কচুমুখি ৮০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, মূলা ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঢেঁডস ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বগুড়ার লাল আলু ৩০ টাকা, শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মিষ্টি কুমড়া ৬০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাধাকপি ৪০ টাকা এবং চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং কাঁচা কলা ৪০ টাকা ও লেবু ২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

রায়ের বাজারের সবজি বিক্রেতা বলেন, গত সপ্তাহে পণ্য সরবরাহ কম ছিল, এ সপ্তাহে সেটা ঠিক হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এ সপ্তাহে দাম কমেনি। সামনে যদি টানা বৃষ্টি হয় তাহলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে, আজকের বাজারে সর্বোচ্চ সবজির দাম ৮০ টাকা।সবজির দাম সবসময়ই ২০/৩০ টাকা কম বেশি হয়। নানা কারণেই এই দাম কমে-বাড়ে। কিন্তু তেল যে ২২০ টাকা লিটার কিনতে হচ্ছে, সেই কথা কেউ বলে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button