
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৩-২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহণ করেছেন ৮৫ জন সেরা খেলোয়াড় ও সংগঠক।
বুধবার (১১ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তারা এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে তাদের এক লাখ টাকার চেক ও সম্মাননা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বাংলাটিভি/জাবেদ



