Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশসরকার

একনেকে ৫,৮২৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১১ টি প্রকল্পে অনুমোদন

৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১১ টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।

সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৯৪ কোটি ৩৮ লাখ টাকা, ঋণ থেকে ৬৪১ কোটি ৯০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা এসময় উপস্থিত ছিলেন।

পরিকল্পনা কমিশন জানায় ৩য় দফায় সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের ব্যয় বাড়ছে। মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ১২৫ কোটি টাকা। কুতুবদিয়া ও মাতারবাড়ি চ্যানেলে সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন আরও বেশি গভীর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকল্পের মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া একশ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পও সংশোধন করেছে একনেক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button