Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদনসরকার

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসীর উপচে পড়া ভিড়

করোনা বিধিনিষেধের কারণে গত দুই বছর সাদামাটা ঈদ উদযাপন করেছে দেশবাসী। এবার ঈদুল ফিতর উদযাপনে কোনো বিধিনিষেধ না থাকায় গত দুই বছরের উদযাপনের দুঃখ যেন এ ঈদে পুষিয়ে নিচ্ছেন রাজধানীবাসী।

ঈদের দিন বিকেল থেকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যায় নগরবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস। নতুন পোশাক পরে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে এসেছেন অসংখ্য মানুষ। বড়দের চেয়ে ছোটদের আনন্দ ও উচ্ছ্বাস বেশি দেখা গেছে। শিশু-কিশোরদের দৌড়াদৌড়িতে ব্যস্ত,বিভিন্ন রাইডে চড়ে শিশুদের পাশপাশি আনন্দে মাতেন সববয়সী মানুষ।দর্শনার্থীরা জানায় ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এ আনন্দ-উৎসব চলমান থাকবে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button