Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ৭ করোনা রোগি শনাক্ত

দেশে একদিনে করোনায় কেউ মারা যায়নি।  এ সময়ে শনাক্ত হয়েছেন ৭ জন। এ নিয়ে টানা ১২ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জন।

মঙ্গলবার (৩ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৭৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৭৪ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৮৬টি।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪২শতাংশ এবং এখনও পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button