আন্তর্জাতিকখেলাধুলাফুটবল
ব্রেন্ডফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্ডফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো রেড ডেভিলস। কিন্তু রেড ডেভিলদের তালিসম্যান ক্রিস্টিয়ানো রোনালদো সহজ সুযোগ হাতছাড়া করায় ডেডলক ভাঙতে পারেনি ম্যানইউ। তবে নবম মিনিটেই দলকে লিড এনে দেন আরেক পর্তুগীজ তারকা ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের শেষ দিকে অফসাইডে বাতিল হয় সিআরসেভেনের করা গোল।
তবে ম্যাচের ৬১ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই পর্তুগীজ তারকা। তার সফল পেনাল্টিতে ব্যবধান ২-০ করে ম্যানইউ। তার মিনিট নয়েকের মাথায় দারুণ ফিনিশিংয়ে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। এই জয়ে ৩৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাটিভি/শহীদ



