Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকফুটবল

চেলসির সাথে ১-১ গোলে ম্যানসিটির ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সাথে ১-১ গোলে ড্র হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বৃহস্পতিবার রাতে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা চেলসিকে রুখে দিয়ে আশা বাঁচিয়ে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর শুরুতে মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রোনালদো। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যানচেস্টারের দলটি। যে কারণে শীর্ষে চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমে গেল দলটির।

ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ সবকিছুতে আধিপত্য বজায় রাখে চেলসি। তবে দাভিদ দে হেয়া দেয়াল প্রথমার্ধে ভেদ করতে পারেনি ব্লুজরা। বিরতির পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। রিসি জেমসের ক্রস থেকে আলোনসোকে লক্ষ্য করে হেড করেন কাই হাভার্টজ। দারুণ ভলিতে জাল খুঁজে নিতে ভুল করেননি আলোনসো।নোমানিয়া মাতিচের পাস থেকে ডি-বক্সে পায়ের আলতো স্পর্শে লক্ষ্যভেদ করেন রোনালদো। এ নিয়ে লিগে দলের হয়ে ৯টি গোলের ৮টিই আসে পর্তুগিজ তারকার পা থেকে। প্রিমিয়ার লিগে ১৭ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনি।৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে চেলসি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button