Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

যথাযোগ্য মর্যাদায় লাইলাতুল কদর পালিত

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ বৃহস্পতিবার। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।

মহান আল্লাহ-তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। এই রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কোরানে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

“আমি এটি নাযিল করেছি কদরের রাতে। কদরের রাত সম্পর্কে আপনি জানেন কি? কদরের রাত হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এ রাতে আল্লাহর নির্দেশে ফিরেশতা ও রুহুল আমীন অবতরণ করে। ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ও নিরাপত্তা  বিতরণ অব্যাহত থাকে (সুরা আর কদর, আয়াত ১-৫)।

তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button