Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

বাংলাদেশে কখনো শ্রীলংকার মত পরিস্থিতি হবেনা: সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশে কখনো শ্রীলংকার মত পরিস্থিতি হবেনা। আমাদের অর্থনীতির ভিত অনেক গভীর ও মজবুত। স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলংকার সাথে বাংলাদেশের তুলনা করে নতুন ষড়যন্ত্র রচনা করছে । বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মঙ্গলবার পবিত্র ইদ-উল ফিতর উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় উপকারভোগীদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান ইতিহাসে অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ণ করে রাষ্ট্র পরিচালনা করছেন সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রায়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত  ঘর ও জমির দলিলাদি কালীগঞ্জ উপজেলার ২২৫টি পরিবারের মাঝে হস্তান্তর করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট মোঃ তৌহিদুর রহমান প্রমুখ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button