Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

লিবিয়া উপকূল থেকে ৫০০ বাংলাদেশি আটক

লিবিয়ার পুলিশ ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে বলে খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামানের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতির সময় গত ২৩ এপ্রিল ত্রিপোলির পূর্ব উপকূল থেকে তাদের আটক করা হয়।

রাষ্ট্রদূত বলেন, “’প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।’”

এটা এখন ‘নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে’ বলেও ভয়েস অব আমেরিকারকে জানিয়েছেন রাষ্ট্রদূত।

২০১৬ সালে এক দিনে ছয় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তারপর একদিনে এত বাংলাদেশিকে আটকের ঘটনা এটাই প্রথম।

ভয়েস অব আমেরিকা লিখেছে, ২০২০ সালে দালালদের এক বন্দিশালায় ২৬ জন অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার ঘটনার পর এ পথে অবৈধ অভিবাসীদের যাতায়াতে কিছুটা ভাটা পড়েছিল। মহামারীর দুই বছরে তা অনেকটাই বন্ধ ছিল।

লিবিয়া কোস্ট গার্ডের বরাতে সে দেশের সংবাদমাধ্যম খবর দিয়েছে, এক সময় ত্রিপোলির পশ্চিম উপকূল ব্যবহার করে অবৈধ অভিবাসীরা সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করত।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button