সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সোমবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে সিঙ্গাপুর ছাড়বেন।
জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
এর আগে গত শুক্রবার (২২ এপ্রল) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, দীর্ঘদিন হৃদরোগ ও ফুসফুসে ক্রনিক সমস্যায় ভুগেছেন ৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের।
২০১৯ সালে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে তার। সেই সময় ঢাকায় চিকিৎসকরা একটি ব্লক অপসারণ করেন মন্ত্রীর।পরে বেশ কিছুদিন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নেন তিনি। কিন্তু পরবর্তীতে করোনার কারণে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে।
বাংলাটিভি/জাবেদ



