Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে একদিনে ২৬ করোনা রোগি শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে, খানিকটা বেড়েছে শনাক্তের হারও।

২৩ এপ্রিল শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও ২৬ জন, গতকাল ২১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।নতুন শনাক্ত হওয়া ২৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ভাইরাসটিতে সংক্রমিত রোগী শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু নেই দেশে। আর সে হিসেবে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন এখন পর্যন্ত মোট ২৯ হাজার ১২৭ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩১৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, গতকাল শূন্য দশমিক ৫৪ শতাংশের কথা জানানো হয়েছিল।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৯৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৭০৮টি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button