Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকখেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে ভলফসবুর্গকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগে ভলফসবুর্গকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা, গতরাতে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দলটিকে হারাল ৫-১ গোলে। এর ফলে নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে হাতছোঁয়া দূরত্বেও চলে এসেছে কাতালান দলটি।

ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস গত রাতেও আলো কেড়ে নিয়েছেন সব। করেছেন জোড়া গোল। তবে বার্সার গোল উৎসবের শুরুটা হয়েছিল আইতানা বনমাতির গোলে। এর মিনিট সাতেক করে দারুণ এক গোলে বার্সেলোনার ব্যবধান বাড়ান ক্যারোলিন গ্র্যাহাম হ্যানসেন।

৩৩ মিনিটে উৎসবে যোগ দেন জেনিফার এরমোসো। ম্যাচের ৩০ মিনিট না যেতেই তিন গোল দিয়ে বার্সা ম্যাচে চালকের আসন দখলে নিয়ে নেয়। ৩৮ মিনিটে পুতেয়াসের গোলে ম্যাচটা স্রেফ বার্সার হাতে চলে আসে।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ভলফসবুর্গের হয়ে ব্যবধান কমান জিল রুড। তবে তা কেবল ব্যবধানই কমাতে পেরেছে শুধু, ম্যাচে আর ফেরাতে পারেনি দলটিকে। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ৪ গোলের লিড বার্সাকে এনে দেন তিনি। শেষমেশ এই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়ে দুই দল। যার ফলে বার্সা ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত লড়াইয়ের পথে এক ধাপ এগিয়েই গিয়েছে। নেওয়া হয়ে গেছে ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের  প্রতিশোধও।

আগামী সপ্তাহান্তে দলটি ফিরতি লেগের মুখোমুখি হবে ভলফর্সবুর্গের। সেই ম্যাচে জয় আর ড্র করলে তো বটেই, চার গোলের কম হজম করে হারলেও সেদিন ফাইনালে চলে যাবে বার্সা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button