লা লিগায় সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা

লা লিগায় সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা
বৃহস্পতিবার রাতে সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে এই ম্যাচে শুরু থেকেই চাপে থাকে বার্সা। যদিও ১১ মিনিটেই ওরা লিড পেয়ে যায়। ফেরান তোরেসের দেয়া বল থেকে হেডে ম্যাচের একমাত্র গোলটা করেন গেবন স্ট্রাইকার পিয়েরে এমেরিক অউবামেয়াং। পুরো ম্যাচে ১১টা শট নিয়ে এই একটাই পোস্ট বরাবর রাখতে পেরেছে বার্সা। বিপরীতে ম্যাচ জুড়ে একের পর এক শট নিয়েও গোল দিতে পারেনি সোসিয়েদাদ। সচারচর বল পজিশনে ডমিনেট করা বার্সেলোনা এই ম্যাচে মাত্র ৪৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখতে পেরেছে। সোসিয়েদাদ লাগাতার ভুল না করলে ম্যাচেই হার নিয়েই ফিরতে হতো বার্সাকে। ঘরের মাঠে গেল ডিসেম্বররের পর প্রথম হারের স্বাদ পেল এই স্প্যানিশ দলট।
গোলরক্ষকের ভুলে ম্যাচের চতুর্থ মিনিটে বিপদে পড়তে যাচ্ছিল বার্সেলোনা। ব্যাকপাসের বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের আলেক্সান্দার ইসাকের পায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়।ম্যাচের ১১তম মিনিটে উসমান দেম্বেলের শট পোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে দুরের পোস্টে ক্রস দেন ফেররান তরেস। পরে হেড সোসিয়েদাদের জালে জড়ান পিয়েরে এমেরিক অবামেয়াং।
এছাড়া বেশ কিছু সুযোগ এসেছিল দলটির সামনে। তবে তরেস, দেম্বেলেরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর দারুণ কিছু সুযোগ সৃষ্টি করেছিল সোসিয়েদাদ। কিন্তু তা কাজে লাগাতে পারেনি।৩২ ম্যাচে ১৮ জয় ও ৯ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
বাংলাটিভি/শহীদ



