Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগউন্নয়নপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে : প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সবার দায়িত্ব বেড়েছে উল্লেখ করে, তা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও নরসিংদীতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চারটি প্রকল্পের উদ্‌বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর মধ্যে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা আধুনিকীকরণে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। আজ বৃহস্পতিবার সকালে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসি’র সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘দেশে কৃষিভিত্তিক অর্থনীতি হলেও, বরাবরই শিল্পায়নে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার।

শেখ হাসিনা আরও বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা শিল্প-কলকারখানা থেকে শুরু করে যত প্রতিষ্ঠান তৈরি করছি, সেগুলো যাতে পরিবেশবান্ধব হয়, সে ব্যবস্থা আমরা নিচ্ছি।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button