Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅপরাধআইন-বিচারজনদুর্ভোগ

শ্রীলংকায় কারফিউ জারি

একদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকালে পুলিশের হামলায় একজন বিক্ষোভকারী নিহত হলে আন্তর্জাতিকভাবে এর তীব্র নিন্দা জানানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করেছে বলে যে অভিযোগ উঠেছে সরকার তা খতিয়ে দেখার অঙ্গীকার করেছে।

পুলিশ প্রধান চন্দনা বিক্রমারতে এক বিবৃতিতে বলেন, ‘রামবুকানায় পুলিশের আচরণ নিয়ে আমি ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি।’ রাজধানী কলম্বো থেকে ৯৫ কিলোমিটার পূর্বে রামবুকানায় বিক্ষোভকারীরা একটি ডিজেল ট্যাংকারে আগুন ধরিয়ে দিলে পুলিশ গুলি চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে।

তীব্র অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে’র পদত্যাগের দাবিতে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করছে।

এদিকে বিক্ষোভকারী হত্যার ঘটনায় কলম্বো ভিত্তিক যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার দূত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সকলপক্ষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button