
ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের মধ্যে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, আজ বিকাল থেকে সরকারি নির্দেশে নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হলো।মঙ্গলবার বিকাল সোয় ৪টার পর ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
এদিকে, ফিক্সড ইন্টারনেট (আইএসপি) সেবা যথারীতি চালু আছে বলে জানিয়েছেন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের কোনও সরকারি নির্দেশনা এখনও আমরা পাইনি।
এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বাংলাটিভি/শহীদ



