Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআইন-বিচারজনদুর্ভোগ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে ইডেন মহিলা কলেজের ছাত্রীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মিছিল বের করেছেন  ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। দুপুর দুটার দিকে তারা মিছিল বের করে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

কথা কাটাকাটির জেরে সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চলে ধাওয়া-পাল্টাধাওয়া। ককটেল বিস্ফোরণ হয়। ইটপাটকেল মারতে দেখা যায় উভয়পক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার ইডেন কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নিউ মার্কেটের দুই নম্বর গেট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button