Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগরাজনীতি

নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ

ঢাকা নিউমার্কেট এলাকায় ঘণ্টাখানেক থেমে থাকার পর ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে বিকাল সোয়া ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। ব্যবসায়ীরা ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়ে কলেজের ভেতরে শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল ছুড়ছেন এবং কলেজের ভেতর থেকে শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়ছেন।

 শিক্ষার্থী এবং ব্যবসায়ী দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রয়েছে। সংঘর্ষ থামাতে পুুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে।

এদিকে, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিকালে ঢাকা কলেজে প্রবেশ করেছেন। তারা ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেছেন। এর আগে দুপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ঢাকা কলেজে প্রবেশ করলে শিক্ষার্থীদের তোপের মুখে বের হয়ে আসেন।

সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button