Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লা লিগায় বার্সেলোনার হার

আগের ম্যাচে ইউরোপা লিগে শেষ আটের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে পিছিয়ে থেকে বিদায় নেয় জাভির দল। লা লিগায় এবার ঘরের মাঠেই কাদিজের কাছে হারতে হয়েছে তাদের।  ন্যু ক্যাম্পে দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে  ম্যাচ হেরে মাঠ ছেড়েছে মেমফিস দিপাই-দেম্বেলেরা।

লা লিগায় টানা সাত জয়ের পর হারের তিক্ত স্বাদ পেলো কাতালানরা। আর কাদিজ ন্যু ক্যাম্পে পেলো প্রথম জয়।ন্যু ক্যাম্পে বল দখলে ৭৫ ভাগ এগিয়ে থেকে বার্সেলোনা আক্রমণ কম করেনি। দেম্বেলে একাই কয়েকটি সুযোগ নষ্ট করে। তার নেওয়া শট কোনটি লক্ষ্যে থাকেনি।  কাদিজও ২৫ ভাগ বল দখলে রেখে উজ্জীবিত ফুটবল খেলেছে।৪৭ মিনিট জয়সূচক গোল পেয়ে যায়।

কাদিজের পর পর দুটি প্রচেষ্টা রুখে দিলেও তৃতীয়টি আর পারেননি গোলকিপার তের স্টেগেন। পেরেস পোস্টের কাছ থেকে জাল কাঁপান।৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।  সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে অবস্থান করছে  সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদ। যদিও  দুই দলই একটি করে ম্যাচ বেশি খেলেছে।

আর ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে উঠেছে ১৬ নম্বরে। আপাতত অবনমন শঙ্কায় নেই তারা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button