Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে ডিএ তায়েব-পরীমনির কাগজের বউ

ঈদুল ফিতরে মুক্তি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ডিএ তায়েব-পরীমনি জুটির ‘কাগজের বউ’ সিনেমাটি।

ডি এ তায়েব বলেন, ‘‘এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি; তবে শিগগির দর্শকদের প্রিয় কোনো প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।

গল্প প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।

সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button