Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅপরাধজনদুর্ভোগ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে বোমা বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।এর ফলে শনিবার সকালে ইউক্রেনের বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার আগ্রাসনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ হাজারের মতো সেনা আহত হয়েছেন।

তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিয়াপোলে ব্যাপক যুদ্ধ চলছে। ৪ লাখ লোকের শহর মারিয়াপোল বর্তমানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শহরটিতে আটকা পড়েছেন বহু মানুষ।

ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আহ্বান জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনে সহায়তা প্রদান অব্যাহত রাখে, সেক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় অপ্রাত্যাশিত বিপর্যয় নেমে আসবে বলে সতর্কবার্তা দিয়েছে মস্কো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররাষ্ট্রসমূহের নিরাপত্তা জোট ন্যাটো কয়েক দফা অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

এদিকে, কৃষ্ণসাগরে রাশিয়া তাদের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ হারিয়েছে। কৃষ্ণসাগরে ডুবে যাওয়া জাহাজটির নাম মস্কভা। এটিটি ডুবে যাওয়ার পেছনে দায় স্বীকার করেছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটির দাবি, তাদের সামরিক বাহিনী কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের এ ফ্ল্যাগশিপে মিসাইল হামলা চালিয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button