রাশিয়ায় ১৫টি মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ

রুশ আইন লঙ্ঘন করায় ১৫টি মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে রাশিয়া। আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে অবস্থানরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ১৫টি মানবাধিকার সংস্থার কার্যালয় বন্ধ করে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের বিদ্যমান আইন লঙ্ঘনের জন্য সংস্থাগুলোর কার্যালয় বন্ধ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো কার্যকরভাবেই তাদের কার্যালয় এটি বন্ধ করে দিচ্ছে। এর আগে গত ১১ মার্চ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রুশ ভাষার ওয়েবসাইটও ব্লক করে দেয় রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘মানবাধিকার রক্ষায় কাজ করা এবং রাশিয়ান কর্তৃপক্ষের কাছে সত্য কথা বলার জন্য শাস্তি পাওয়া সংস্থাগুলোর মধ্যে অ্যামনেস্টিও রয়েছে।
এর আগে ৭ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে।
বাংলাটিভি/ সাকিব



