Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকার

হাওরে বাঁধ নির্মাণে দূর্নীতি হলে কোন ছাড় নয়: পানি সম্পদ উপমন্ত্রী

হাওরের বাঁধের কাজে অনিয়ম বা দূর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ।

দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওড়ের ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন শেষে উপমন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও সুনামগঞ্জের হাওরে ফসল ডুবে যাওয়ার বিষয়ে আগামী রোববার মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও বলেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী।এবং সেই তদন্ত কমিটি সুনামগঞ্জে গিয়ে সুষ্ঠু তদন্ত শেষে  হাওরের বাঁধের কাজে কোন দূর্নীতি পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ অন্যরা।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button