
সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে তীব্র হয়েছে যানজট। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার বিশেষ মোড়গুলোতে স্থবির হয়ে আছে পরিবহন। ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হচ্ছে একেকটি সিগন্যাল।
এদিন অফিস সময় ঘনিয়ে আসতেই সড়ক প্রায় স্থবির হয়ে পড়ে। থেমে থেমে গাড়ি চলায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অনেকেই গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। বেশি ভোগান্তিতে পড়েছেন নারীরা। পরিবহন সংশ্লিষ্টরাও পড়ছেন যাত্রীদের তোপের মুখে।
অন্য দিকে স্কুলে যাবার উদ্দেশ্য যাত্রা শুরু করে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পরেছেন বিপাকে।সড়কের আইন না মানার কারনে রাজধানীর যানজট বেড়ে যাওয়ার অন্যতম কারন বলে জানিয়েছে ট্র্যাফিক বিভাগ।
সরেজমিন ঘুরে এসময় জানা গেছে যে ,দূরপাল্লার যাত্রীদের গন্তব্য পৌছাতে আরো বেশী ভোগান্তী পোহাতে হচ্ছে।এক দিকে প্রচন্ড গরম অন্যদিকে সড়কে হু হু করে বেড়ে যাওয়া যানজট, সব মিলিয়ে নগর জীবন পরেছে চরম ভোগান্তীতে।
বাংলাটিভি/জাবেদ



