Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে হারিয়ে সেমিতে এক পা রিয়ালের

দারুণভাবে জ্বলে উঠলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখলেন হ্যাটট্রিক। তাতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সবচেয়ে সফল দলটি পেলো উদ্ভাসিত জয়। বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে আনচেলত্তির দল।

গত মৌসুমের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চেলসি-রিয়াল। ওই দ্বৈরথে মাদ্রিদের ক্লাবটি হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শিরোপাও জিতে নেয় ইংলিশ ক্লাবটি। এবার একটু আগে দেখায় রিয়ালের প্রতিশোধও নেওয়া হলো!

স্টামফোর্ড ব্রিজে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেনি টমাস টুখেলের দল। বরং রিয়াল মাদ্রিদ প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে একের পর এক লক্ষ্যভেদ করেছে। বিশেষ করে বেনজেমার কথা আলাদা করে বলতে হয়ে।

বল তার কাছে আসা মাত্রই তা জ্বালে জড়ানোর কাজটি করে গেছেন অনায়াসে। ম্যাচ ঘড়ির ২১ মিনিটে বেনজেমা প্রথম গোলের দেখা পান। ভিনিসিয়ুসের ক্রসে এই ফ্রেঞ্চ তারকা দারুণ হেডে গোলকিপার মেন্ডিকে পরাস্ত করেন। তিন মিনিট পর বেনজেমাই ব্যবধান দ্বিগুণ করেন। ২৪ মিনিটে লুকা মদরিচের ক্রসে হেডেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন।

দুই গোলে পিছিয়ে পড়ে চেলসি ম্যাচে ফিরে আসার চেষ্টা করে। ৪০ মিনিটে জর্জিনহোর ক্রসে হাভার্টজ হেডে গোলকিপার কোর্তোয়াকে পরাস্ত করে সেই ইঙ্গিতও দেয়।

তবে রিয়াল তৃতীয় গোলের সন্ধানে ঠিকই ছিল। বিরতির পর শুরুতেই গোলকিপার মেন্ডির ভুলে বল পেয়ে বেনজেমা হ্যাটট্রিক করতে ভুল করেননি। ৩-১ গোলে পিছিয়ে থেকে চেলসিও কম চেষ্টা করেনি ম্যাচে ফিরতে। রিয়ালকে চাপে রেখে আক্রমণও কম হয়নি। কিন্তু রোমেরো লুকাকুদের ব্যর্থতায় ম্যাচে ফেরা হয়নি। প্রতিপক্ষের মাঠে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button