Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

সিনিয়র সাংবাদিকদের সাথে ইসির সংলাপ: নিজস্ব জনবল দিয়ে ভোট করার পরামর্শ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখকদের সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এই সংলাপ করছে ইসি। সেই ধারাবাহিকতায় সংলাপের অংশ হিসেবে নতুন কমিশনের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংলাপে আসা সুপারিশগুলো পর্যালোচনা করে নিজেদের কর্মপন্থা ঠিক করবে ইসি। এরপর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা হবে।

৩৪ জনের তালিকা তৈরি করে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এ বৈঠকে নেতৃত্ব দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে বৈঠক করে ইসি। এসব বৈঠকে আমন্ত্রিতদের বেশিরভাগ অংশগ্রহন করেননি। ধাপে ধাপে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করবে ইসি ‍।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button