Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যপড়াশোনাবাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পুনর্নির্ধারণ করে আদেশ জারি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার জারি করা এই নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোডিড-১৯)-এর প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।

‘উক্ত আদেশ সংশোধনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো। ’

শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়সমূহের স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button