Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

রমজানের প্রথম দিনেই আরেক দফা এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে।ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত মাসের ৩ তারিখে এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছে।

একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button