Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধবাংলাদেশ

দুই কৃষকের আত্মহত্যা, নলকূপ অপারেটর গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষককে আত্মহত্যার প্ররোচনা মামলায় গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত হারুনের ছেলে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর।

পুলিশ জানিয়েছে- শনিবার (২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে চব্বিশনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যা করেন। বিষয়টি রাজশাহীসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নির্দেশে গোদাগাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। শেষ পর্যন্ত গত রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২১ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের কৃষক অভিনাথ মারান্ডি ও তার চাচাতো ভাই রবি মারান্ডি বিষপান করেন। এতে তাদের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ- বোরো ধানের জমিতে পানি না পেয়ে তারা বিষপান করেন। এ ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুটি মামলা হয়েছে।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button