Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

রোজায় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ ৬ ঘণ্টা

পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন গ্যাস সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের সব সিএনজি স্টেশনকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

জনসাধারণের সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে গত ১ মার্চ প্রতিদিন পাঁচ ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকছে।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button