Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতিসরকার

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সারা দেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। নিম্নবিত্তদের ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।

বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী জানান, আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় শত দুঃখের বোঝা হালকা হয়েছে। জাতীয় সংসদে ১৭তম অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন।

১৯৭৫ সালে ১৫ আগস্টে পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসের অসহনীয় জীবন ও পরবর্তীতে দেশে ফিরে রাজনৈতিক প্রতিহিংসার শিকারের অতীত কষ্টের কথা সংসদে স্মরণ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুঃস্থ মানুষ নিজস্ব ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এ ঠিকানাহীন মানুষদের আনন্দঅশ্রু আমাকে ছুঁয়ে যায়। নিঃস্ব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার বড় আনন্দ। তাদের আনন্দঅশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান সংসদে।

গত সোমবার (২৮ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়।

বাংলাটিভি/জাবেদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button