Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ফলে রিয়ালকে টপকে সেমিতে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল বার্সার।

ম্যাচের শুরুতে লেফট উইঙ্গার ওলগা কারমোনার গোলে আট মিনিটেই এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে রাইট উইঙ্গার ক্যারোলিন হানসেনকে ডি-বক্সে অন্যায়ভাবে ফেলে দেয়ায় পেনাল্টি পায় বার্সেলোনা। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যালেক্সিয়া পুতেয়াস।  বিরতির সময় লেফটব্যাক লিয়া ওয়াহাবির জায়গায় মাঠে নামান হয়েছিল ডিফেন্ডার ক্লদিয়া পিনিয়াকে। সেই পিনিয়াই বার্সেলোনাকে এগিয়ে দেন ৮১ মিনিটে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন পুতেয়াস, নিশ্চিত করেন বার্সার বিজয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button