Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগশিক্ষাসরকার

দ্রব্যমূ্ল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি চক্র দ্রব্য মূল্যের উপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আই সি ইউ বেড উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের সব রকমের প্রচেষ্টা চলছে। তারপরও বিশ্ববাজার এবং দেশে কোথাও কোথাও কিছু অসাধু লোকের অপচেষ্টা রয়েছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু,উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button