Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশসরকার

রমজান উপলক্ষে দরিদ্রদের সহায়তা করুন: রাষ্ট্রপতি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবেবরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনী। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। আর কিছুদিন পরই আসছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

মুসলিম উম্মার ঐক্য কামনা করে তিনি বলেন, শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উন্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক।

আবদুল হামিদ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। তবে ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি রোধ করতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, পরম করুণাময় মহামারি ও সকল ধরনের সংঘাত-সংকট থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button