
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এছাড়াও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির সচিববৃন্দ, বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মিলাদ মাহফিলের পর বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দেশ-জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয় মোনাজাতের মাধ্যমে।
বাংলাটিভি/জাবেদ



