Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

নতুন ইসির প্রথম নির্বাচন কুমিল্লা সিটিতে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগমী ১৬ মে’র মধ্যে এই সিটিতে নির্বাচন আয়োজন করতে হবে।

জানা গেছে, কুমিল্লা সিটি নির্বাচনের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়েছে ইসি। মন্ত্রণালয় কোনো আপত্তি না জানালে চলতি মাসের শেষের দিকেই এই সিটির তফসিল ঘোষণা হতে পারে।

ইসি জানায়, ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশেনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। আইন অনুযায়ী- প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয়, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছর ১৬ নভেম্বর থেকে এই সিটির নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। এজন্য ১৬ মে’র মধ্যে অবশ্যই নির্বাচনের আয়োজন করতে হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বলেন, কুমিল্লা সিটির সীমানা জটিলতা নিরসনে হাইকোর্ট রিট হয়েছিল। এ নিয়ে আইনি জটিলতা এখনো রয়ে গেছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তারা মতামত দিলেই আমরা তফসিলের প্রস্তুতি নেব।

বাংলাটিভি/জাবেদ

সংশ্লিষ্ট খবর

Back to top button